বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গাইবেন কবীর সুমন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

পশ্চিমবঙ্গের বিখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন ১৫, ১৮ ও ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয় জাদুঘরে গান গাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুমতি মেলেনি।
তবে তার ভক্তদের নিরাশ হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ।
তিনি ইউএনবিকে বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গাইবেন কবীর সুমন। এখনো বৈঠক চলছে। এর বেশিকিছু এখনই বলা যাচ্ছে না।’
ঘোষণা অনুযায়ী কবীর সুমন ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান গাইবেন।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জাতীয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় কবীর সুমনকে কনসার্টের জন্য অনুমতি দেয়া হয়নি।
ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, জাদুঘরের মতো কি-পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com