প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল বাজার এলাকার মারকাজুল উলুম মাদরাসায় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় ফুলবাবু খান নামক ব্যক্তি। মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষক মিলে পবিত্র কুরআন খতম শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওমর ফারুক। এতে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর থানার ওসি তদন্ত মাহফুজুর রহমান আবু সাঈদ, স্থানীয় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ স্থানীয় মুছলস্নীবৃন্দ। মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানটির সফলতা কামনা করে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলার সহসভাপতি ও দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এসএম ছানালাল বকসী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক।