রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটুয়াখালী জেলা পুলিশের নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ

মির্জা আহসান হাবিব পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২২ অক্টোবর বেলা সাড়ে টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালীর চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষীন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান সড়কে নিয়ম মেনে গাড়ী চালানোর বিষয় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সড়কে আইন মেনে গাড়ী চালানো বিষক লিফটলেট বিতরন করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই মোঃ ফয়সাল আহমেদ, রহমত মিয়া, মোঃ হাবিবুর রহমান, বিজন সরকার, সার্জেন্ট মোঃ আল আমিন, মোঃ রিয়াজ, মেহেদী হাসান , জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, সিনিয়র সহসভাপতি গোলাম মাওলানা দুলু মৃধা ,পুলিশ পরিদর্শক শেখ জগলুল হাসান, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন প্রমুখ। এই লিফলেটের সচেতনতায় ছিল চলন্ত গাড়ীতে উঠানামা থেকে বিরত থাকা, ঝুকি নিয়ে গাড়ীতে ভ্রমণ না করা, বাসের ছাদে বাম্পারে পাদানিতে ভ্রমণ না করা, ভ্রমণ কালীল সময়ে অপরিচিত কারো নিকট থেকে কিছু না খাওয়া, ব্যাক্তগত জিনিস পত্র নিজ দায়িত্বে রাখা, মলম ও অজ্ঞান পার্টি হতে সাবধানে থাকা, গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলা, ঘন ঘন লেন পরিবর্তন না করা, অযথা ওভারটেকিং না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেওয়া, যত্রতত্র যাত্রী উঠা নামা না করা,ক্লান্ত ও অসুস্থ শরীর নিয়ে ড্রাইভিং না করা, ড্রাইভাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, লংরুটে দুইজন ড্রাইভার রাখা, গাড়ির সকল কাগজপত্র গাড়ীতে রাখা ও গাড়ি চলা অবস্থায় মোবাইল ফোনে কথা না বলাসহ সকল ধরনের নিয়ম কানুন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com