বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র প্রযোজক লিটন হাসমি বিষয়টি নিশ্চিত করেন। গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে মসজিদে প্রথম জানাযা হয়। বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হয়েছে বলে জানা গেছে। সত্তর দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এরপর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার।
সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কা ন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com