শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক শাখার যৌথ্য উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,র নেতেৃত্বে সোমবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করেন। প্রচারণায় ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, এসআই ঠাকুরদাস রায়, শাকিল আহম্মেদ, টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এ সময় দূর্ঘটনা এড়াতে লিফলেট, স্টিকার বিতরণ করা হয়। হেলমেট পরিধানসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা চালকদের ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানান ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী বলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় সড়কে মৃত্যুর মিছিল কমাতে সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মসুচি পালন করা হচ্ছে। হেলমেট ছাড়া মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ জীবনহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ প্রদান করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com