রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝড়ের তান্ডবে স্বপ্ন ভাঙল কৃষকের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলের ঘাটাইলে গত সোমবার সারাদিন এবং রাতের একটানা বৃষ্টসহ ঝড়োবাতাসে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার কলা, পেপেসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছে অনেকেই। মূলধন হারানোর আশঙ্কায় হতাশায় ভুগছে কৃষকেরা। সারা বছরের স্বপ্ন তাদের এক নিমিষেই শেষ হয়ে গেছে। সরেজমিন দেখা যায়, ঘাটাইলের পাহাড়ি এলাকা গারোবাজার, কাজলা, সাগরদিঘি, ফটিয়ামাড়ি, শুকতারবাইদ, হাতিমাড়া, কামালপুর, ধলাপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার কলাবাগান ভেঙ্গে মাটিতে নুয়ে পড়েছে। ফটিয়ামারির কলাচাষী সানি মিয়ার চোখে মুখে হতাশার চিহ্ন ফোটে ওঠেছে। তার প্রায় ১ হাজার কলাগাছ ভেঙ্গেছে। এতে তার ক্ষতির পরিমান প্রায় তিন লাখ টাকা। সাগরদিঘি এলাকার কৃষক খাজা মিয়া কষ্ট নিয়ে জানান, আমার স্বপ্ন বলতে আর কিছু অবশিষ্ট নেই। প্রায় ৮ হাজার কলাগাছ মাটির সাথে মিশে গেছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না। ঘাটাইল উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, বৃষ্টির সাথে ঝড়োবাতাশ হওয়ায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা চাষীরা এই ক্ষতির সম্মুখীন বেশি হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com