শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালুকায় ব্যবসায়ীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা

বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ময়মনসিংহে ভালুকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ৪ ব্যবসায়ীকে জরিমানা। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় ও র?্যাব-১৪ এর যৌথ অভিযানে ভালুকা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনি, অ্যামোনিয়া, নন ফুড গ্রেড কালারসহ বিভিন্ন অনুমোদনহীন কেমিকেল ব্যবহার এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় পারভেজ বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশ ও রেফ্রিজারেটরে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণের অপরাধে তালুকদার চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অধিক মূল্যে চিনি বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় মেসার্স সুরুজ স্টোরকে ২০ হাজার টাকা এবং রসের মিষ্টিকে মূল্যতালিকা না থাকা ও নষ্ট কেক বিক্রয়ের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক অভিযান পরিচালিত হয়। এসময় ময়মনসিংহ র‌্যাব-১৪ অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা অধিকারের ময়মনসিংহ সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com