শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় খালেদা জিয়া রোগ মুক্তি কামনা এবং ১২ নভেম্বরের জেলা সমাবেশ প্রস্তুতি সভা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি শারীরিক সুস্থতা কামনায় , দ্রব্যমুল্যর উর্ধগতি, বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তির দাবী  এবং আগামি ১২ নভেম্বর বিএনপি এর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে গতকাল বুধবার বিকালে জুঙ্গুরদীর আভা অফিসের মাঠে  এক বিশাল গণ সভাবেশ এর আয়োজন করা হয়। নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে  প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন – আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন- আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন-  আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, যুগ্ন- সম্পাদক গোলাম রব্বানী রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,   ঢাকা উত্তর মহানগরের সাবেক যুবদলের যুগ্ন- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সহ- সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা খায়ের হোসেন মাষ্টার, আলমগীর হোসেন বকুল, জেলা যুবদলের যুগ্ন -সম্পাদক হেলাল উদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু প্রমুখ। এসময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে জেল জুলুম হত্যা গুম করে আন্দোলন থেকে বিরত রাখা যাবেনা, তার প্রমান ইতিমধ্যে পেয়েছেন। আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে নগরকান্দা সালথা কৃষ্ণপুরের বি এন পি  সকল নেতাকর্মী শুভাকাক্সক্ষীদের  ১২ নভেম্বর সকলকে এক যোগে সমবেত করতে কাজ করার আহ্বান জানান, কোন প্রকার বাধা উপেক্ষা না করে যে কোন মূল্যে ফরিদপুরের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com