শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানী ডেমরা ৭০নং ওয়ার্ড দেইল্লাবাসী পানিবন্দি

হৃদয় ইসলাম চুন্নু :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ড ৬৬, ৬৭, ৬৮, ৭৯,৭০,এর অন্তর্গত সারুলিয়া এলাকাসহ দেইল্লা বামৈলের দেইল্লা পশ্চিম পাড়া ৭০নং ওয়ার্ডে প্রায়ই ৪০০০হাজার লোকের বসবাস।অত্র এলাকার সকল স্কুল, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান অতিবর্ষণের জলাবদ্ধতার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ডেমরা এলাকার ৭০ নং ওয়ার্ড উন্নয়নের সকল দিক থেকে অবহেলিত। বৃষ্টি হলেই এলাকার রাস্তায় তিন চার ফিট পানি জমে থাকে। বর্ষার মৌসুমে রাস্তায় ও বাসা বাড়িতে জলাবদ্ধতার কারনে এলাকার মজিদ গুলোতে নামাজ পড়তে মুসুল্লিদের যাতায়াতের সমস্যা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।অত্র এলাকায় জলাবদ্ধতার ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বছরের সব সময় ড্রেনেজ নোংরা পানি রাস্তায় জমে থাকে। অনেক সময় পানিতে ডুবে থাকে রাস্তা গুলো। দুর্ভোগ পোহাতে হয় অত্র এলাকার জনসাধারণের। বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ছাত্র-ছাত্রীরা। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকার কারণে দৈনন্দিন ছাত্র-ছাত্রীদের লেখাপড়া পিছিয়ে পড়ছে। জলাবদ্ধতা থাকার কারনে এলাকাবাসীর জ্বর,সর্দি কাশি, ডেঙ্গু জ্বর, ডায়রিয়াসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ করে বলেন যে ডেমরার সবচাইতে অবহেলিত এলাকা দেইল্লা ৭০ নং ওয়ার্ড। দীর্ঘদিন এলাকাবাসীর আবেদন সত্বেও এলাকায় রাস্তা ঘাটের ড্রেনের উন্নয়ন কার্যক্রম হচ্ছে না। এলাকার কাউন্সিলর হাজী মোঃ আতিকুর রহমান আতিককে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান অতি শীঘ্রই রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন কাজ করা হবে।এলাকাবাসীর দাবি এলাকার রাস্তাঘাট ড্রেনের উন্নয়ন হউক। বৃষ্টির পানি দাড়া যাতে এলাকাবাসী কৃত্তিম অস্থায়ী বন্যায় না ভাসে এলাকবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি চায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com