বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮নভেম্বর) উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা প্রমূখ। আনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৩৫ টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করা হয়। মেলায় কম্পিউটার প্রশিক্ষনের জন্য সনদ বিতরণ, প্রত্যেক স্টলকে ক্রেস্ট প্রদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও প্রেসক্লাবে সকল প্রিন্ট মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদ, থানা পরিদর্শন ও বালিখাঁ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের (উপকারভোগী) মাঝে হাস-মুরগী, গাছের চারা ও সবজি বীজ বিতরণ ও তাদের জীবন যাপন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com