রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপার মেয়র হাজী আ:ওহাব খলিফার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

গলাচিপা পৌরসভার তিনবার নাগরিকদের ভোটে নির্বাচিত সফল মেয়র, হাজী ওহাব খলিফার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল গলাচিপা পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী ওহাব খলিফার একমাত্র পুত্র, পৌর মেয়র মোঃ আহসানুল হক তুহিন। বিশেষ অতিথি ছিলেন, হাজী ওহাব খলিফার সুযোগ্য সহধর্মিনী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. নূরুন্নাহার বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ও মরহুমের একমাত্র কন্যা ওয়ানা মারজিয়া নিতু, আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল ভূঁইয়া, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শামসুদ্দীন সানু ঢালী, গন-মাধ্যম কর্মী মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পী হাওলাদার, সহ সকল পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর এলাকার সকল ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী, নাগরিক সমাজ ও গন-মাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে মরহুম হাজী ওহাব খলিফার প্রতিকৃতিতে মাল্যদান ও ফুলের শ্রদ্ধা প্রদান করা হয়। আলোচনা শেষে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com