রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বতর্মান সরকার শিক্ষাবান্ধব : সুবিদ আলী ভূইয়া এমপি

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২ কোটি ৫৩ লাখ টাকা ব?্যয়ে সরকারী প্রাথমিক বিদ?্যালয়ের ৩টি নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। মঙ্গলবার উপজেলার, উত্তর সতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুহিনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকারের রোল মডেল। শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে বর্তমান সরকার বদ্বপরিকর। তিনি শিশুদের মানসিক বিকাশে সুন্দর পরিবেশের উপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন খন্দকার, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম মিয়াজী, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন তালুকদার, কুমিল্লা উঃ জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন,গৌরীপুর বাজার কমিটির সাধারন সম্পাদক সফিউল বাশার সুমন, ইসমাইল হোসাইন মেম্বার,সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মন্ডলী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com