রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে তথ্যপ্রযুক্তি ভূমিকা শীর্ষক সভা

ছোলায়মান সরকার (সাদুল্লাপুর) গাইবান্ধা
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

গণতন্ত্র শক্তিশালীকরণে গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্যপ্রযুক্তি ভূমিকা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট। ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটের সভাপতি রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন ইন্সটিটিউটের উপপরিচালক আশীষ বনিক, থানার ওসি প্রদীপ কুমার রায়, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, ইসরাত জাহান স্মৃতি, কৃষি কর্মকর্তা মতিউল আলম, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক এনশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, গণত্রন্ত্র শক্তিশালীকরণের তথ্যপ্রযুক্তির ভূমিকা শীর্ষক নামের একটি গবেষণামূলক প্রকল্প গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার বিষয়ে নাগরিকদের অবহিতকরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com