রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুকে রিলস তৈরি করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ইনস্টাগ্রামে রিলস ভিডিও একটি জনপ্রিয় ফিচার। টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই শর্ট ভিডিও তৈরি ফিচার নিয়ে আসে সাইটটি। এবার মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালু হয়েছে এই ফিচার। এখন খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও রিলস ভিডিও তৈরি করে শেয়রা করতে পারবেন বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে থাকছে উপার্জনের ব্যবস্থা। অনেকেই বিভিন্ন ধরনের রিলস ভিডিও শেয়ার করছে ফেসবুকে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেসবুকে রিলস ভিডিও তৈরি করবেন।
>> প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। >> এবার ফেসবুকের নিউজ ফিডের উপরে থাকা রিলস অপশন সিলেক্ট করুন। >> এবার ক্রিয়েট রিলসে ক্লিক করুন। >> অ্যাপে থাকা ক্যামেরার সাহায্যেই ভিডিও বানাতেন পারবেন আবার গ্যালারি থেকেও ভিডিও নিতে পারবেন।
>> এবার রিলস আপলোড করুন। পারবেন ফেসবুকে।
টাইমার সেট করেও রিলস বানানো যাবে। এছাড়াও নিজের পছন্দমতো ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।ভিডিও রেকর্ডিংয়ের সময় অরিজিনাল অডিও যুক্ত করার অপশন যেমন থাকবে, তেমনই ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে গান পছন্দ করেও নিজের রিলসে যুক্ত করা যাবে।
এমনকি রিলস ভিডিওতে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এফেক্ট দিতে পারবেন। ফেসবুকের নিজস্ব এআর লাইব্রেরি রয়েছে। সেখান থেকে এআর এফেক্টস বেছে নেওয়া যাবে। পছন্দমতো ভিডিওর স্পিডও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। স্লোমোশন বা ফাস্ট ফরওয়ার্ড, দু’ধরনের অপশনই থাকবে। ভিডিয়োর পাশাপাশি অডিও স্পিডও বদলানো যাবে ফেসবুক রিলসে। একবার রিল তৈরি হয়ে গেলে তা ফেসবুকের নিউজ ফিডে শেয়ার করা যাবে। নিজের পছন্দে অডিয়েন্স বা দর্শক বেছে নিতে পারবেন, আবার পাবলিক করেও রাখতে পারবেন। সূত্র: মেটা হেল্প সেন্টার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com