বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আম বাগানের পতিত জমিতে লাউ চাষে সফল আরেফিন

আশ্রাফুল আলম (গোদাগাড়ী) রাজশাহী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

সুলতানুল আরেফিন একজন দক্ষ ব্যাংকার। তিনি চাকুরি করতেন এবি ব্যাংকের সিনিয়র ক্যাশিয়ার পদে। কৃষির প্রতি ভালোবাসা তাকে বানিয়েছে ব্যাংকার থেকে আর্দশ কৃষক। তিনি গড়ে তুলেছেন নিজ উদ্দ্যেগে কৃষি খামার। ১ বছর আগে ব্যাংকে চাকুরী ছেড়ে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রাম ধামিলায় তার ৩০ বিঘা জমিতে আম, পেয়ারা, লেবু মাল্টা সহ বিভিন্ন ফসলের বাগান গড়ে তোলেন। তিনি তার সাড়ে ৩ বিঘা আম বাগানের পতিত জমিতে মাচা করে লাউ চাষ শুরু করেন। লাউ এর মাছায় ঝুলতে শুরু করেছে লাউ। বাগানের পতিত জমিতে লাউ বাগান দেখে মন জুড়িয়ে যাবে সবার। এ পতিত জমিতে শুধু লাউ না। পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপদ ও পুষ্টিকর সবজি চাষ । সবজির মধ্যে রয়েছে বেগুন, ওল, মরিচ উল্লেখযোগ্য। কথা হয় কৃষক সুলতানুল আরেফিনের সাথে। তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিকর টাটকা ফলমূল ও সবজির নিশ্চয়তা ও কৃষির প্রতি তার হৃদয়ের অনুভূতি থেকে এবি ব্যাংকের সিনিয়র ক্যাশিয়ার পদের চাকরি ছেড়ে তার ৩০ বিঘা জমিতে গড়ে তুলেছেন কৃষি খামার। তিনি তার কৃষি খামার অনেক উন্নত,আধুনিক এবং প্রযুক্তি নির্ভরশীল করে গড়ে তুলেছে। লাউ বাগান থেকে লউ বাজার জাত শুরু করেছেন তিনি। একদিকে যেমন তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন হচ্ছে আবার প্রতিবেশিদের পুষ্টির চাহিদা তিনি পূরনে সহযোগিতা করছেন। তার উৎপাদিত লাউ ইতিমধ্যে ট্রাকে করে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছেন। এত করে আর্থিক ভাবে লাভোবান হচ্ছেন তিনি। শুধু উৎপাদন করেই শেষ নয়, নিরাপদ সবজি উৎপাদন, পতিত জমির সর্বোত্তম ব্যবহার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আম বাগানের পতিত জমিতে লাউ চাষ দেখে অন্যরাও পতিত জমিতে সবজি চাষ শুরু করেছে। তারই মধ্যে ধামিলা গ্রামের কৃষক মনিরুল ইসলামের ও পালপুর গ্রামের সাহাবুদ্দিন অন্যতম। গোদাগাড়ী কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, আম বাগানের পতিত জমিতে সবজি চাষের সাথে মিশে আছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পরামর্শে তিনি সবজি চাষ শুরু করেন। সুষম সার ব্যবহার,জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহারের মাধ্যমে এখানকার কৃষি এগিয়ে চলেছেন দূর্বার গতিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com