বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

শেরপুরে র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর রবিবার সকাল ১০ টায় শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর করুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। এসময় বক্তারা বলেন, ডায়াবেটিক একটি নীরব ঘাতক। সময় মতো এ রোগের চিকিৎসা শুরু না করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তাই ডায়াবেটিস রোধে ও নিয়ন্ত্রণে রাখতে শৃঙ্খল জীবনযাপনের বিকল্প নেই। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com