রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এই অবৈধ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় -জহির উদ্দিন স্বপন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল আহবায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, এই অবৈধ সরকার আদালত, ও প্রশাসনকে ব্যবহার করে বিএনপির সাথে মোকাবেলা করতে চায়। কতিপয় দালাল সরকারী কর্মকর্তা গায়ে মুজিবকোর্ট লাগিয়ে এই ভোটার বিহীন সরকারকে রক্ষা করতে চায়। তারা জানে না এবার আর সেই সময় তাদের দেওয়া হবে না। আমরা সবকিছু শান্তির মধ্যে সমাধান করতে চাই। তা যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কিভাবে সে আঙ্গুল বেকা করতে হয় তারা যানে। এই অবৈধ সরকার আদালত ও প্রশাসন দিয়ে বিএনপিকে বিচ্ছিন্ন করতে চায়। বিএনপিকে আর জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। রোববার (২০) নভেম্বর বিকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া- মোনাজাত অনুষ্ঠানের প্রধান বক্তার আসনে তিনি একথা বলেন। মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ,জেলা বিএনপি আহবায়ক ও সাবেক সংসদ আবুল হোসেন খান,সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সিঃ যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি,মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান প্রমুখ। আলোচনা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাঈম হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com