রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ৪৬জন ব্যক্তি পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে জামালপুরে ৪৬জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ২০ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে খেজুরতলাস্থ এমপির নিজ বাসভবনে এ চেক বিতরণের আয়োজন করা হয়। এসময় অসহায় ও অস্বচ্ছল ৪৬ জন ব্যক্তির হাতে চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী খান, জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক ও এমপির ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম রাহাত প্রমুখ।চেক বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিপূর্বেও জামালপুরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ২ কোটি ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের ৪৬টি চেকের মাধ্যমে ২০লাখ ৮০হাজার টাকা বিতরণ করা হয়। এ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com