রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা বিশু সরেনের গুড়িয়ে দেওয়া কবরসহ কবরস্থান ফিরে পেলেন স্থানীরা

হারুন-উর-রশীদ (ফুলবাড়ী) দিনাজপুর
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র- নৃ- গোষ্ঠির প্রায় দুইশত বছরের পুরনো পুর্ব পুরুষের স্মৃতি বিজড়িত কবরস্থান প্রভাবশালী কর্তৃক দখল ও কবরস্থান ধবংস করার প্রতিবাদে করা মানববন্ধনের সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রচারের পর মুক্তিযোদ্ধা বিশু সরেনের গুড়িয়ে দেওয়া কবরসহ কবরস্থান ফিরে পেলেন স্থানীয় আদিবাসিরা। গত ১২ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তীসহ তিন গ্রামের প্রায় ২শত জন ক্ষুদ্র- নৃ- গোষ্ঠির নারী ও পুরুষ কবরস্থান ফিরে পাবার দাবিতে মানববন্ধন করেন। সেই সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রচারের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক রতন এর মধ্যস্থতায় কবরস্থান এর জায়গার দাবিদার রুদ্রানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম ও আদিবাসীদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মৃত বিষু সরেনের ছেলে বাপুই সরেন বাবুলাল হাসদা,ভগলু সরেনের আলোচনার মধ্যে ২৫ শতক জায়গা কবরস্থানের জন্য বরাদ্দ দেওয়া হয়। এবং গুড়িয়ে দেওয়া বীর মুক্তিযোদ্ধা বিশু সরেনের কবরটি মেরামত করে সেখানে একটি নাম ফলক লাগানো সিন্ধান্ত হয়। এতে তিন গ্রামের সকল আদিবাসী খুশি প্রকাশ করেন। উল্লেখ্য, রুদ্রানী মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত জায়গায় প্রায় ২শত বছর ধরে স্থানীয় ক্ষুদ্র- নৃ- গোষ্ঠির তাদের মৃত্য ব্যাক্তিদের কবরস্থ্য করে আসছিলো। বিদ্যালয়ের প্রয়োজনে সেই জায়গায় মাল্টা চাষের জন্য ইজারা দিলে। ইজারাদার সেই জায়গায় চাষ দেয়। সেখানে থাকা কবরগুলো ধবংস হলে ক্ষুদ্র- নৃ- গোষ্ঠির তাদের স্মৃতি বিজড়িত কবরগুলো রক্ষায় ও কবরস্থান ফিরে পাবার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেই সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে গতকাল স্থানীয় প্রতিনিধি ও আদিবাসীদের মধ্যে সমঝতার মাধ্যমে সমস্য সমাধান হয়। পরে বীর মুক্তিযোদ্ধা বিষু সরেনের স্মরণে একটি ফলক তার কবরস্থানে স্থাপন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com