‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে কেওয়া পশ্চিমখ- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮৯নং কেওয়া পশ্চিমখ- সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন বিএ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ। সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন প্যানেল মেয়র।