শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে ডা. ইরানের আহ্বান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

জনগণের মুক্তির জন্য বিএনপি আহুত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে ছাত্র-যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনার পতন ছাড়া গণতন্ত্র, ভোটাধিকার ও দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই দেশের সকল ছাত্র-যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শামিল হতে হওয়ার আহ্বান জানাচ্ছি।
গতকাল মঙ্গলবার দুপুরে মেজর জলিল মিলনায়তনে সন্ত্রাস ও নৈরাজমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. ইরান বলেন, শেখ হাসিনার সরকার বিগত ১৫ বছরে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। আইনের শাসন না থাকায় বিচারব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আইনশৃংখলা বাহিনীকে বিরোধী শক্তি নিধনে ব্যবহার করায় শৃংখলা ভেঙে পড়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতি-লুটপাটের কারণে বাংলাদেশ আজ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্যের কারণে দেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ নেই। ক্যাম্পাসগুলো ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান না থাকায় ডাকসুসহ দেশের ছাত্রসংসদগুলো অকার্যকর হয়ে পড়েছে। ছাত্রলীগ-যুবলীগকে এখন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা বিগত ১৫ বছরে ছাত্রসমাজের কল্যাণে কোনো ভূমিকা পালন করতে পারেনি। তাই দেশের সকল ছাত্র-যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শামিল হতে হবে। ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম। বক্তব্য রাখেন যুবমিশনের সদস্য সচিব মোঃ শওকত চৌধুরী, ছাত্রমিশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহেল হাসান আনোয়ার, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ। -প্রেস বিজ্ঞ‌প্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com