রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে অন্তর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

সোনাগাজী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সোনাগাজী উপজেলার ভোর বাজারে সামাজিক সেচ্ছাসেবী সংস্থা অন্তর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠান সংস্থার ভোরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অন্তর এর উপপরিচালক আবদুল্লাহ আল মহিউদ্দিন সানি’র সভাপতিত্বে এম নাছির উদ্দিন ও মনসুর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, অন্তর এর আঞ্চলিক ব্যবস্থাপক আফজাল মিয়া চৌধুরী, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, চিপ একাউন্টস অন্তর রেজাউল করিম সুজন, অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদ প্রমূখ। অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ১৪ জন ছাত্রছাত্রীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন- শুধুমাত্র মুখস্থ বিদ্যা অর্জন করে নয়, মনোযোগ দিয়ে সঠিক শিক্ষাগ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com