বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেনবাগের বীজবাগে শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত সদ্য নব নির্মিত শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম সবুজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বীজবাগ ইউপির চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল,সাবেক চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী,আবদুর রব চৌধুরী, কাবিলপুর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,নবীপুর ইউপির চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যা বিএসসি, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুছা, বীজবাগ এন. কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, জয়নগর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা, আওয়ামীলীগ নেতা মুনসুর আলম চৌধুরী,সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন, অভিভাবক নুরজাহান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শেষে আগত সকলকে নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের বাস ভবনে এক প্রীতি ভোজের আয়োজন করা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com