শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবে টিভি ও প্রিন্টার মেশিন হস্তান্তর

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরায় রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবে এলইডি টিভি ও লেজার প্রিন্টার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব কর্তৃপক্ষের নিকট এসব জিনিস হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ সাংবাদিকদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক মগ উপহার দেন তিনি। অনুষ্ঠানে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অজয় সাহার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা জয়নুল আবেদীন, ফারুক মিয়া, টিএইচ আজাদ কালাম, বশির আহমেদ মোল্লা, ফজলুল হক চৌধুরী খোকা, বিয়াম ল্যাবরেটারী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হক, রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফকির, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিব রাসেল, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সহ ক্লাবের সকল সদস্যবন্দ। এসময় প্রধান অতিথি তার এক বক্তব্যে বলেন, অতি অল্প সময়ে রিপোর্টার্স ক্লাব অনেকদূর এগিয়েছে। তাদের ইউনিটি খুবই ভালো। আমি সব সময় রিপোর্টার্স ক্লাবের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com