শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দরাবাদের বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চালাপতি রাও। একটি সূত্র বলেন আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চালাপতি রাও। তারপর মারা যান তিনি।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চালাপতি রাও। খল চরিত্রের পাশাপাশি অনেক সিনেমায় কমিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান এ অভিনেতা রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। তার পুত্র রবি বাবুও একজন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক। দক্ষিণী সিনেমা জগতে বড় ক্ষতি হয়ে গেলো চালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতা মারা গেলেন। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com