শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আজমত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান আলী, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শাহজাহান, অভিভাবক ফোরামের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম বেপারী, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ খান, প্রতিষ্ঠানের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরষ্কার বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com