শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন ৩ জন মেয়র প্রার্থী চূড়ান্ত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। মেয়র পদে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাই শেষে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়। মঙ্গলবার সকালে তিন প্রার্থীর প্রতিক বরাদ্দের মাধ্যমে প্রার্থীতা চুড়ান্ত করা হয়। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com