শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে চোরাই কাঠ জব্দ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বনবিভাগের অভিযানে ১০৫ ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করা হয?েছে। গত ২ ডিসেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের তোমরিয়া গোনা বিটের হওাতলী থেকে এসব কাঠ আটক করা হয়। তোমরিয়াযোনার বন বিট কর্মকর্তা মং মার্মা জানান, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খানের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালান। এসময় পাচারের উদ্দেশ্যে মজুদকৃত এসব জ্বালানি জব্দ করা হয়। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিটের হাওগাতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০৫ ঘনফুট জ্বালানী কাট বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ সময় পাচারকারীরা জ্বালানি কাঠ রেখে পালিয়ে যায়। কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার ও পাহাড় কাটার বিরুদ্ধে বনবিভাগ সার্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও রেঞ্জের অভিযানে প্রায় ১০৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। সংশ্লিষ্ট আসামি ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায?ের করা হবে। সরকারী সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com