শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন বছরে নতুন ফিচার টুইটারে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নতুন বছরে নতুন ফিচার পাচ্ছেন টুইটার ব্যবহারকারীরা। যার নাম দেয়া হয়েছে ‘নেভিগেশন’ ফিচার। এর মাধ্যমে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানা যাবে।
টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক। টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে। টুইটারের দায়িত্ব নেয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, দ্রুত সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেয়া চেষ্টায় কাজ করবে তার টিম। গত কয়েক মাসে বেশকিছু পরিবর্তন হয়েছে টুইটারে। কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com