শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক বাঁধন আহম্মেদসহ যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু। এক সময় আমি এ উপজেলায় এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। যারা বর্তমানে উপজেলায় ছাত্ররীগের নেতৃত্ব দিচ্ছেন তারাই আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। এরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com