শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লার সরকারি কর্মকর্তা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

মোহাম্মদ মোক্তার হোসেন কুমিল্লা
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন খেলাধুলার উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে বলার অবকাশ নেই। খেলাধুলার মাধ্যমে শরীর গঠন হয়। বাচ্চাদেরকে খেলার মাঠে রাখতে পারলে, সমাজের যে অসংগতি, কিশোর গ্যাংয়ের কথা শুনি, সামাজিক যে অবক্ষয়, সে অবক্ষয় থেকে আমরা মুক্ত হতে পারব। দশ-পনের বছর আগে ছিল আকাশ সংস্কৃতি। এখন হয়েছে সোশ্যাল মিডিয়ার সংস্কৃতি। আনেক ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। এটা মারাত্মক ক্ষতিকারক বিষয়। এগুলো থেকে ফিরিয়ে আনতে চাইলে বাচ্চাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু ও প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শামীম আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com