মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকার জন্যই দেশের এত উন্নয়ন-নিক্সন চৌধুরী এম.পি

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের সদরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। গত রবিবার বিকেলে সদরপুরের ভাষানচর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার বাছের শিকদার ডাঙ্গী ছায়ফুল খার বাড়ির নিকট থেকে নীল মনির খান বাড়ী পর্যন্ত (এইচবিবি) করণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়। সেখানে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-দেশের সকল উন্নয়নের দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা গত ৩৫ বছরেও হয়নি। তিনি আরও বলেন-পদ্মা সেতু, মেট্রোরেল ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বাংলাদেশের সমস্ত মেগাপ্রজেক্ট গুলো এবং ফরিদপুর-৪ আসনে যে উন্নয়ন হয়েছে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকার জন্যই। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণই আগামীতে ফরিদপুর-৪ আসনের এমপি নির্বাচিত করবেন। তিনি বলেন, যারা মহামারী করোনার ও উন্নয়নের সময় জনগণের পাশে ছিলনা, তারা জনগণের ভোট পাওয়ার দাবীদার? নাকি নিক্সন চৌধুরী ভোট পাওয়ার দাবীদার? তা ফরিদপুর-৪ আসনের জনগণের উপর বিবেচনার দাবী রইলো। সভায় ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা যুবলীগের সভাপতি সহিদুল ইসলাম বাবুল, শেখ আঃ মান্নান, মাইনদ্দিন মোল্যা প্রমুখ। উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরীর সমর্থিত বিভিন্ন নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com