শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মার্টফোন আনছে কোকাকোলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

এবার প্রযুক্তি বাজারে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় নির্মাতা সংস্থা কোকাকোলা। খুব শগগির বাজারে আসছে সংস্থার প্রথম স্মার্টফোন। এরই মধ্যে এই ফোনের একটি ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর। ফোনের পেছনের অংশে লালচে রঙের শেড দেখা যাচ্ছে সেখানে।
জানা যায়, একটি ফোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েই এই নতুন ফোন ল করবে কোকাকোলা। যদিও এই স্মার্টফোন ব্র্যান্ডের নাম এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে রিয়েলমি ১০ ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে কোকাকোলার ফোন ল হতে চলেছে। তাহলে রিয়েলমি ১০ ৪জি ফোনের সঙ্গে অনেক মিল পাওয়া যাবে আসন্ন কোকাকোলা স্মার্টফোনের। ডিজাইন থেকে ফিচার সবক্ষেত্রেই মিল পাবেন ব্যবহারকারীরা। রিয়েলমি ১০ ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ভারতের জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে জানিয়েছেন, কোকাকোলা কোম্পানি তাদের ফোন ভারতে লঞ্চের কথা নিশ্চিত করেছে। চলতি বছর প্রথম তিনমাসের মধ্যে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোকাকোলা ফোন লঞ্চ করবে তা এখনো স্পষ্ট জানা যায়নি। সেক্ষেত্রে বাংলাদেশে কবে আসবে এই স্মার্টফান বা দাম কেমন হবে সে ব্যাপারে জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সূত্র: হিন্দুস্থান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com