শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র কুরআন হিফজ করায় তুরস্কে ২৫৮ কিশোর-কিশোরীকে সংবর্ধনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করায় তুরস্কে এবার অন্তত ২৫৮ জন কিশোর-কিশোরীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার দেশটির তোকাত জেলার গাজি ওসমান পাশা জামে মসজিদে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিতিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ। বহু সংখ্যক অতিথির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর ড. আলি এরবাশ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘তোমরা এখানে কুরআন শিখলে এবং ভবিষ্যতে অন্যদের তা শেখাবে। হাদিসে রাসূল সা: বলেছেন, তোমাদের মধ্যে যে কুরআন শেখে এবং শেখায় সেই সর্বোত্তম।’ তুরস্কের প্রতিটি মসজিদ, যারা কুরআন শিখতে চায়, তাদের ধারাবাহিকভাবে সে বিষয়ে সহযোগিতা করে আসছে বলেও জানান ড. আলি এরবাশ।
তিনি বলেন, ‘এখানে (তুরস্কে) মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআনের জন্য একটি নির্বাচনী কোর্স রয়েছে। যা আমাদের শিক্ষার্থীদের উপযুক্ত বয়সে কুরআন শেখার বড় সুযোগ।’ অনুষ্ঠানে আলি এরবাশ শিক্ষার্থীদের উদ্দেশে আরো বেশকিছু অনুপ্রেরণামূলক কথা বলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১২০ জন কিশোর ও ১৩৮ জন কিশোরী হাফেজে কুরআনকে সনদ ও ইজাজত দেয়া হয়। সূত্র : তুর্কি নিউজ এজেন্সি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com