শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে হীড বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০০ অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ হীড বাংলাদেশ অফিসে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশ এর বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। হীড বাংলাদেশ এর অপারেশন ডিরেক্টর ডা. সুবির খিয়াং বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, হীড বাংলাদেশ এর এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম। হীড বাংলাদেশ আদমপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লেবিও বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তপন সাহা, লিঁয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকীসহ আরো অনেকে। অনুষ্ঠানে ৮০০ জন অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com