শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাস্থ্যসেবা মানুষের দ্বারপ্রান্তে রায়পুরে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন!

মোস্তফা কামাল (রায়পুর) লক্ষ্মীপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে “স্বপ্নযাত্রা” নামক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জেলা প্রশাসন। প্রয়োজনের মুহুর্তে স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যেগে এ সেবা চালু করা হয়। প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ উদ্যেগ গ্রহণ করা হয়। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনাপুর ও চরপাতা ইউনিয়ন পরিষদে ১৫তম ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন্ দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “স্বপ্নযাত্রা” নামের এ কার্যক্রমের মূল কারিগর লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘গ্রামের মানুষ শহরে গিয়ে সেবা গ্রহণ এবং মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে’। স্বল্প খরচে অ্যাপভিত্তিক এ অ্যাম্বুলেন্স সেবায় উপকৃত হচ্ছেন নি¤œ আয়ের মানুষেরা। অটোরিক্সা বা ইজিবাইকের বদলে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ও নিরাপদে রুগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছেন গ্রামাঞ্চলের জনগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com