শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বণিক সমিতি নির্বাচনে সভাপতি মাহবুব আলম শাহীন, সম্পাদক নাজিমউদ্দিন খোকা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আওড়াখালী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারী শনিবার উৎসব মুখর পরিবেশে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত বছরের পুরোনো আওড়াখালী বাজারে ভিন্ন এক উচ্ছ্বাস দেখা গেছে। এ যেন সংসদ নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। নির্বাচনে সভাপতি মাহবুব আলম শাহীন দর্জি, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা খোকা, সহ-সভাপতি পদে কামাল হোসেন ভুইয়া, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন, কোষাধক্ষ্য মোমেন পালোয়া, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফজুর রহমান, দপ্তর আওলাদ হোসেন, প্রচার সিরাজুল ইসলাম খোকা, সদস্য-নজরুল ইসলাম, সোলাইমান আকন্দ, ময়জদ্দিন, মনির হোসেন বিজয়ী হয়েছেন। সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেলে ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ৪৫৩ জন। যার মধ্যে পুরুষ ৪৪৬ এবং মহিলা ৭ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪৬ জন। কেন্দ্র সংখ্যা ১, বুথের সংখ্যা ৩টি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ১৪ জন, একজন প্রিজাইটিং অফিসার ও ৯ জন সহকারী প্রিজাইটিং অফিসার রয়েছেন। এ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র শীল। ভোট গণনা শেষে বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার গাজী সারোয়ার হোসেন ও সদস্য সচিব মবিন খান উজ্জল রাত ৯ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com