শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার জন্য নগর জুড়ে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন ও সফল করার প্রচার-প্রচারনার অংশ হিসেবে বরিশাল নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে বরিশাল মহানগর বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার মহানগর বিএনপির আয়োজনে নহরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয় থেকে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, মহানগর বিএিনপি সিনিয়র সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম অমিন, মহানগর সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার সহ মহানগর বিএনপি অন্য সকল সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা নগরীর গ্রিজ্জামহল্লা, দক্ষিন চকবাজার, কাটপট্রি সড়ক হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করেন। অপর দিকে মহানগর বিএনপি নেতৃবৃন্দের নির্দেশক্রমে নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতা কর্মীরা প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসময় লিফলেট বিতরনকালে মহানগর বিএনপি নেতৃবৃন্দরা পথচারি ও ব্যবসায়ীদের বলেন, বর্তমান সরকারের পদত্যাগ করে নিরপক্ষ সরকারের অধিনে নির্বাচন নির্বাচন দিয়ে দেশের আপামর সকলকে নিজ নিজ ভোটাধিকারে বিষয়টি নিশ্চিত করতে হবে। এসময় তারা আরো বলেন বাংলার মানুষ আর রাতের আধারে কোন নির্বাচনের ভোট দেখতে চায় না। এছাড়া বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল, ডাল, তেল, চিনি, বিদ্যুত ও গ্যাসের দাম কমিয়ে আনার আন্দোলনে সকল দেশপ্রেমিক সাধারন মানুষকে এগিয়ে এসে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন করে এই অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিত করার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com