রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের শীত বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

শীতের দ্বিতীয় মাস মাঘের ১৮ তারিখ গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি)। কিছুদিন আগে সারাদেশেই শীতের তীব্রতা থাকলেও পরে তা ধীরে ধীরে কমতে থাকে। অনেকে লেপ-কাঁথা তুলে রাখতে শুরু করেন। বাদ দেন শীতের পোশাক পরাও। এ অবস্থায় ফের শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। মঙ্গলবারও ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। তবে বুধবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অ লের আকাশ মেঘলা রয়েছে। এর আগে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে প গড়ের তেঁতুলিয়ায়। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি বেড়ে হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানান ওমর ফারুক। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com