বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত আরও গরিব হয়েছে: ডা. শাহাদাত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার করে সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এই সরকারের কারণে আজ আমদানিকরাকরা এলসি খুলতে পারেন না। তার জন্য আজ দেশে দুর্ভিক্ষ অবস্থা। এই বিএনপি নেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব মানুষ না খেয়ে থাকছে, মধ্যবিত্ত আরও গরিব হয়ে গেছে। এই সরকারের দুর্নীতি ও অর্থনীতি ধ্বংসের কারণে দেশে দারিদ্র্য বেড়ে গেছে। গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপিঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শাহাদাত বিএনপির ১০ দফা দাবি আদায়ে সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন চট্টগাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর।
তিনি বলেন, গণবিরোধী সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনার কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। সমাবেশে রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নানসহ অন্যরা বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com