শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামানত হারালেন চাঁপাইনবাবগঞ্জের ৫ প্রার্থী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

শূন্য আসনে হওয়া উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, আওয়ামী লীগের বিদ্রোহীসহ ৫ জন প্রার্থী। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চার জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একজন প্রার্থী। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম, আ. বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মাথাল প্রতীকের খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামানত হারানো প্রার্থী হলেন টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান খাঁন। তিনি পেয়েছেন ৪০৪০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, নিয়ম অনুযায়ী কাক্সিক্ষত ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সেই হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুইটি আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com