শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুক স্ট্যাটাস

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট। পরিবার, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই। তবে ফেসবুক নিয়েও আতংকের শেষ নেই। আপনার সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক।
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের একটি কমেন্ট চোখে পড়ছে তা হলো ফেসবুকে ঝুঁকিতে রয়েছে, বেশি বেশি স্টিকার কমেন্ট করুন। এই কথাটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে। এতে কি ফেসবুক হ্যাক থেকে বাঁচানো যায়। ফেসবুক-সংক্রান্ত জটিলতায় বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ। সিটিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।
ফেসবুকে স্টিকার কমেন্ট কি আইডি বাঁচাতে পারে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, স্টিকার কমেন্ট করে কখনো আইডি হ্যাকের হাত থেকে বাঁচানো যায় না। এ ধরনের স্ট্যাটাস শুধুমাত্র ফেসবুকে সংযোগ বাড়তে পারে। বাংলাদেশে ফেসবুক নিয়ে কাজ করে ইউল্যাবের একটি টিম ‘ফ্যাক্ট ওয়াচ’। তারা জানিয়েছে, ফেসবুকে এ ধরনের কমেন্ট এখন খুব বেশি লক্ষ করা যাচ্ছে। যারা স্ট্যাটাস দিচ্ছেন তারা তেমন কোনো সেলিব্রিটি ব্যক্তি নন। ফেসবুকের সঙ্গে এসব কমেন্টের কোনো সম্পর্ক নেই। ফেসবুক এভাবে কখনোই কাজ করে না।
ফেসবুকে রিপোর্ট করার কারণে কারো আইডি যদি ফেসবুক ব্লক করে দিতে চায় তবে ফেসবুক অবশ্যই নোটিশ পাঠাবে। নোটিশের পরে বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবে। আবার এই আইডি কিন্তু ফিরেয়ে আনা সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com