ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হচ্ছে

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন (প্রায় ৩ হাজার টন) কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর থেকেই আমদানিকারকরা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমদানিকারকদের আশা, ভারত থেকে কাঁচা মরিচ দেশে প্রবেশ শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং বর্তমানে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচা মরিচের দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া, টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এরই প্রভাবে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকারও বেশি হয়ে গেছে। তিনি বলেন, ভারতের বাজারে বর্তমানে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম। তাই দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। সরকার অনুমতি দেওয়ায় আজ বিকেল থেকেই আমদানি শুরু হবে বলে আশা করছি। এতে খুব দ্রুত বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করে তারা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবারও এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হতে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হচ্ছে

আপডেট সময় ০২:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬