শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে ভালোবাসা দিবসে ভাসমান দোকান বসিয়ে ৩২ হাজার টাকার ফুল বিক্রি

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্পট ও মোড়ে মোড়ে ভাসমান দোকান বসিয়ে একদিনে ৩২ হাজার টাকা বিক্রি করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে শহরের চৌমুহনা, স্টেশন রোড, বধ্যভূমি ৭১ এর সামনে গিয়ে এসব চিত্র চোখে পড়ে। টুটুল হোসেন মোল্লা (৩৭ বছর) নামের একজন ফুল বিক্রেতা জানান-তিনি সকাল ৯টায় মৌলভীবাজার থেকে বের হয়ে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন স্পট ঘুরে ঘুরে তিনি বেলা ৪টা পর্যন্ত তিনি ৩২ হাজার টাকা বিক্রি করেছেন। ফুল বিক্রেতার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকেন। টুটুল দৈনিক খবরপত্র-কে বলেন, ভালোবাসা দিবস। সবাই তাদের প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করবে। তাই তিনি গোলাপ ও রজনীগন্ধা প্রতি পিস ১৫০-৪০০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন। ফুল কিনতে আসা সায়মা আক্তার নামে এক তরুণী বলেন, অন্যদিনের তুলনায় আজ ফুলের দাম বেশি। তবুও বাধ্য হয়েই সবাইকে কিনতে হচ্ছে। শ্রীমঙ্গল গার্লস স্কুলের সামনে ফুল ক্রেতা সাদ্দাম বলেন, আজ ভালোবাসা দিবস উপলক্ষে ভাসমান দোকান থেকে বেশি দামে ফুল কিনেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com