শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মার্কিন জ্যেষ্ঠ কাউন্সেলর শোলে ঢাকায়, স্বাগত জানালেন সচিব

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিঙ্কেনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কাউন্সেলর ডেরেক শোলে দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র সচিব (সিনিয়র সেক্রেটারি) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিমানবন্দরে মার্কিন অতিথিকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৪-১৫ ফেব্রুয়ারি ওই সফরে ৭ সদস্যের একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শোলে।প্রতিনিধি দলে রয়েছেন ইউএসএআইডির প্রশাসকের কাউন্সেলর ক্লিনটন হোয়াইট; মিজ এলিজাবেথ হর্স্ট, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট; মিজ বেথ ভ্যান শ্যাক, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ফর গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস প্রমূখ। মন্ত্রণালয় জানায়, শোলের সফরের উদ্দেশ্য রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার উচ্চতর ফোকাসসহ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সরকার টু সরকার সম্পর্ক জোরদার করা। সফরকালে, মার্কিন প্রতিনিধিদল প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। বুধবার পররাষ্ট্র সচিবের (সিনিয়র সেক্রেটারি) সঙ্গে একান্ত এবং সচিবের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করবেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ দূতাবাসের কর্মকর্তারা প্রতিনিধিদলের সঙ্গে সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করে সেগুনবাগিচা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com