শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে কবরস্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের সুজানগর বিলপাড়া এলাকাস্থ নবনির্মিত মাক্ব রাবায়ে সালেহীন কবরস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল কবরস্থানটি সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেন রাসিক মেয়র। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, জোন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, গোরস্থান কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে কবরস্থান পরিদর্শন শেষে ১৬নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ এবং ১৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com