শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারী চর শৌলমারী ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ডিগ্রী কলেজের নব নির্মিত ৪ তলা ভবন উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২ টায় চর শৌলমারী ডিগ্রী কলেজের ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ৪ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত এ কলেজ ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে অধ্যক্ষ ফরহাদ আলীর আয়োজিত সুধিসমাবেশে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) এবিএম সারোয়ার রাব্বি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ প্রধান শিক্ষক আবু হোরায়রা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার চেয়ারম্যান বন্দবেড় ইউপি, সাইদুর রহমান দুলাল চেয়ারম্যান চর শৌলমারী ইউপিসহ অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার মানউন্নয়নে সারাদেশে এভাবে নতুন নতুন ভবন নির্মান করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতি পাঠদান করা, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষা বান্ধব কাজ করছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশা পাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সু-নাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com