রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিঃদলীয় সরকারের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না-সেলিমা রহমান

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কেন্দ্রীয় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আমাদের ১০ দফা আন্দোলন নিয়ে মাঠে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি । এই ষে¦রাচারী শেখ হাসিনার ক্ষমতা থেকে পদত্যাগ করা সহ একটি নিরপক্ষ নিঃদলীয় সরকারের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এক মুহুর্তের জন্য রাজপথ ছেড়ে যাবো না আমাদের এই এক দফার আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন আজ দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির কারনে দিশেহারা হয়ে দিন দিন মানুষ আমাদের সাথে একাত্বতা প্রকাশ করে বিএনপির পদযাত্রায় তারা সামিল হচ্ছে। শনিবার (১৮) ফেব্রয়ারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহনগরের পদ যাত্রা বেড় হওয়ার পূর্বে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রধান অতিথি গণমাধ্যমে একথা বলেন। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় এসময় মঞ্চে অঅরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড,জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হয়দার বাবুল,যুগ্ম আহবায়ক অঅলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, আলহাজ্ব কে এম শহিদুল্লাহ, বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, মহিলা দল, শ্রমীকদল, জেলা ও মহানগর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে আসেন। পরে প্রধান অতিথি সেলিমা রহমান পদযাত্রা র‌্যালি শুভ-সুচনা করে দিয়ে শারীরিক অসুস্থতার কারনে পদযাত্রায় নামেননি। এখানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা পদযাত্রায় অংশ গ্রহন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com