রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সভা

গোপালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

আজীবন বিশ্বস্ত প্রতিপাদ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাঙ্গাইলের গোপালপুরে ব্যবসা উন্নয়ন সভা করেছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন রোকেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় “গোপালপুর সদর সার্ভিসিং সেল” মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অফিস ইনচার্জ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আই.পি.এল গোলাপ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মোঃ নুরুল ইসলাম খান। এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এ.জি.এম) মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর হীরা শেখ, মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি হাজী আজমল আলী খান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাসির উদ্দিন, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রগতির ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান রাসেল, ব্রাঞ্চ ম্যানেজার সোহানুর রহমান সোহাগ, ইউনিট ম্যানেজার জাকির হোসেন প্রিন্স প্রমূখ। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আহমেদ, ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, হাফিজা পারভীন ও মোখলেছুর রহমান, ইউনিট ম্যানেজার খন্দকার শরিফ, আঃ করিম, দিনা খাতুনসহ প্রগতি লাইফ ইন্সুরেন্সের একঝাঁক নিরলস কর্মকর্তা, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com