শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে-এম পি নিক্সন চৌধুরী

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন , যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে। তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষক নিয়োগে দূর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি আগামীতে ৪ তলা ভবন করব। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দিব। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি গতকাল শনিবার দুপুরে সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি শেখ আঃ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com